ময়মনসিংহ অফিস: "ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দ অত্যন্ত অসম্মানজনক। আমরা তাদের আত্মপরিচয়ের জায়গাটি সাংবিধানিকভাবে সম্মানের সাথে আদিবাসী হিসেবে রাষ্ট্রের কাছে উপস্থাপন করতে চাই।"- মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
নেত্রকোনার বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকা এর যৌথ আয়োজনে দিনব্যাপী গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ টায় দুর্গাপুর, নেত্রকোনায় এ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক এস এম শামীম আকতার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাভিদ রেজওয়ানুল কবীর, সহকারি পুলিশ সুপার মোহাম্মদ আক্কাস আলী, ক্যাপ্টেন তাহমিদুল আলম নোমান, প্রিন্সিপাল মণীন্দ্রনাথ মারাক, ফাদার পাওয়েল, কবি জন ক্রসওয়েল খকশি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক বলেন, "ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দ অত্যন্ত অসম্মানজনক। আমরা তাদের আত্মপরিচয়ের জায়গাটি সাংবিধানিকভাবে সম্মানের সাথে আদিবাসী হিসেবে রাষ্ট্রের কাছে উপস্থাপন করতে চাই। এই ধরনের আয়োজন সম্প্রীতির মেলবন্ধন তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"
তিনি আদিবাসীদের ঐতিহ্যবাহী উৎসবসমূহ দেশব্যাপী পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
জেলা প্রশাসক বনানী বিশ্বাস নেত্রকোনাতে জেলা শিল্পকলা একাডেমীর অডিটরিয়াম স্থাপনের দাবি জানান। প্রিন্সিপাল মণীন্দ্রনাথ মারাক আদিবাসীদের আত্মপরিচয়ের বিষয়টি নিশ্চিতের দাবি জানান।
আলোচনা শেষে গারো সম্প্রদায়ের সংস্কৃতি ও সম্প্রীতির কথা তুলে ধরে বিভিন্ন এলাকা থেকে আগত ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক দলসমূহের ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মাসব্যাপী নানান কর্মসূচী নেয়া হয়েছে এর অংশ হিসেবে আগামিকাল ৭ ডিসেম্বর ২০২৪ সারাদেশে বিভাগীয় পর্যায়ে একযোগে যন্ত্রসঙ্গীত উৎসব অনুষ্ঠিত হবে।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments