মাহমুদুর রহমান(তুরান) : টেকেরহাটে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবিসি ব্যাংক। বুধবার (২১ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে ৯৬তম শাখার উদ্বোধন করেন সাবেক নৌপরিবহনমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান খান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এ কে এম.মুস্তাফিজুর রহমান পরিচালক ও চেয়ারম্যান( ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি) এনআরবিসি ব্যাংক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাব মোঃ আনিসুজ্জামান,উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন।
আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ফরিদপুরের জেলার ভাঙ্গা শাখার ব্যবস্থাপক জনাব আব্দুল হালিম , মাদারীপুর উপ শাখার ব্যবস্থাপক জনাব জাকারিয়াা মাহবুব ও টেকেরহাট শাখার ব্যবস্থাপক জনাব মোঃ ওমর ফারুক, সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সারাদেশের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা নিয়ে যাচ্ছে এনআরবিসি ব্যাংক। ইতোমধ্যে দেশের সহস্রাধিক এলাকায় সেবা দেয়া হচ্ছে। প্রথাগত ব্যাংকিং সেবার পাশাপাশি শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবাও দিচ্ছে এনআরবিসি ব্যাংক।
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম ফের বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৮৭০ টাকা, যা ভরিতে ২ লাখ ৩১ হাজার ৭৬৩ টাকা। আজ শুক্রব ...
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় নতুন দাম নির্ধারণ ...
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
সব মন্তব্য
No Comments