স্টাফ রিপোর্টার: আগামী ২৮ মে ২০২৬ বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. মোহাম্মাদ হারুনূর রশীদ স্বাক্ষরিত এক পত্রে এসব জামাতের ইমাম ও মুকাব্বিরদের তালিকা প্রকাশ করা হয়েছে। পত্রে জানানো হয়, ঈদের দিন প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এরপর সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে পরবর্তী জামাতগুলো হবে।
প্রথম জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মুফতি মো: মিযানুর রহমান এবং মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন ক্বারী ইসহাক, মুয়াজ্জিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান, পরিচালক (রুটিন দায়িত্ব), যাকাত ফান্ড বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন এবং মুকাব্বির থাকবেন মোঃ নাসির উল্লাহ, চীফ খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
তৃতীয় জামাতে ইমাম হিসেবে থাকবেন মুফতী মোঃ আব্দুল্লাহ, মুফতী, ইসলামিক ফাউন্ডেশন এবং মুকাব্বির মোঃ রুহুল আমিন, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ। চতুর্থ জামাতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন, উপ-পরিচালক (অ.দা.), দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন এবং মুকাব্বিরের দায়িত্বে থাকবেন মোঃ আব্দুল হাদী, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমাম থাকবেন জনাব জুবাইর আহাম্মদ আল-আযহারী, ধর্মীয় প্রশিক্ষক, ইমাম প্রশিক্ষণ একাডেমী, ইসলামিক ফাউন্ডেশন এবং মুকাব্বির থাকবেন মোঃ আমির হোসেন, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বর্ণিত ৫টি জামাতে কোনো ইমাম উপস্থিত না থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ শহিদুল ইসলাম, সহকারী লাইব্রেরীয়ান এবং বিকল্প মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ শামসুল হক, খাদেম, ইসলামিক ফাউন্ডেশন। সংশ্লিষ্ট সকল ইমাম ও মুকাব্বিরকে নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে উপস্থিত হয়ে স্ব-স্ব দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়েছে।
ঈদের দিন জাতীয় মসজিদ এলাকায় মুসল্লিদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। আবহাওয়া প্রতিকূল হলে জামাতের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলে জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments