সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুরে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় (নো ম্যান্স ল্যান্ডে) আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। তার নাম ষষ্টি চন্দ্র বর্মন (৬৮)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাবু চন্দ্র বর্মনের ছেলে। মা কমলা রানী। জন্ম ১৯৫৮ সালের ১০ জুলাই।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে দীর্ঘ প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় অবস্থানের পর তাকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।
বিজিবি জানিয়েছে, পরিবারের সদস্যরা এসে পরিচয় নিশ্চিত করলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ষষ্টি চন্দ্র বর্মনকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে বুধবার (১০ জুন) সকালে রামরামপুর সীমান্ত দিয়ে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এ সময় স্থানীয় বাসিন্দা, বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে তিনি দীর্ঘ সময় সীমান্তের শূন্যরেখায় অবস্থান করেন। তার ছবি ও ভিডিও বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাজশাহীর একটি পরিবারের নজরে আসে। পরে ভিডিও দেখে বৃদ্ধকে পরিবারের সদস্য বলে শনাক্ত করে তারা বিজিবির সঙ্গে যোগাযোগ করে। এমন দাবির পরিপ্রেক্ষিতে বিজিবি ওই বৃদ্ধকে উদ্ধার করে বকশীগঞ্জ থানা হেফাজতে রাখে।
প্রাথমিকভাবে জানা গেছে, এরই মধ্যে ওই পরিবারটি বকশীগঞ্জের উদ্দেশে রওনা হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন বলেন, বৃদ্ধের জাতীয় পরিচয়পত্র হাতে পেয়েছি। বৃদ্ধকে থানায় পাঠিয়েছে বিজিবি। তার স্বজনরা রাজশাহী থেকে ইতোমধ্যে রওনা হয়েছেন। স্বজনরা এলে যাচাই-বাছাই করে আইনি প্রক্রিয়ায় ষষ্টি চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
সব মন্তব্য
No Comments