স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর এলাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আসমাউল ইসলাম (৩০), মোঃ জিন্নাত আলী বিশ্বাস (৫৫) এবং মোঃ হুমায়ুন কবির খান (৫৯)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) রাত আনুমানিক ২টা থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে মিরপুর-২ এলাকায় অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভবনের দ্বিতীয় তলার স্টোর রুমে দুর্বৃত্তরা আগুন লাগায়। আগুনে মোট ৭৩৫টি ল্যাপটপের মধ্যে ১৪০টি সম্পূর্ণ পুড়ে যায়, ২৯টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ৩৩টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তবে ৪৫০টি ল্যাপটপ অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। এছাড়া ৮৩টি ল্যাপটপের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২ মে) বিকেল সাড়ে ৩টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঘটনাস্থলের পরিচ্ছন্নকর্মী (মাস্টার রোল) মোঃ আসমাউল ইসলামকে মিরপুর-২ এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেই আগুন লাগানোর কথা স্বীকার করেন।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষা অধিদপ্তরে অভিযান চালিয়ে মোঃ জিন্নাত আলী বিশ্বাস ও মোঃ হুমায়ুন কবির খানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments