দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাঁধন হোসেন (১৫) ও নাবিল আহমেদ (১৫) নামে দু’জন নবম শ্রেণীর স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে একই শ্রেণীর সামিউল ইসলাম (১৫) নামে অপর এক স্কুলছাত্র। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ৭টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি কলেজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাঁধন হোসেন মহিষকুন্ডি কলেজপাড়া এলাকার সাজ্জাদ হোসেন শিলনের ছেলে এবং নাবিল আহমেদ একই ইউনিয়নের মুসলিমনগর গ্রামের নিয়ামুল হকের ছেলে। গুরুতর আহত সামিউল ইসলাম মহিষকুন্ডি পূর্বপাড়া এলাকার কামরুজ্জামান সোহেলের ছেলে। আহত সামিউলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। হতাহতরা মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র বলে মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিÿক মো. আশরাফুল ইসলাম নিশ্চিত করেছেন ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৩জন বন্ধু মোটরসাইকেল যোগে মহিষকুন্ডি এলাকা থেকে ময়রামপুর গ্রামে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বাঁধন নিহত হয়। এ ঘটনায় আহত নাবিল আহমেদ ও সামিউল ইসলাম কে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে গতকাল বুধবার সকালে নাবিল আহমেদ মারা যান।
দূর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, সড়ক দূর্ঘটনায় দু’জন স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত একজন ছাত্র কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দূর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
সব মন্তব্য
No Comments