যশোর অফিস: ১২ সেপ্টেম্বর ১০ টায় তাওসিফ জাওয়াদ, পিং-আলতাফ উদ্দিন ঢাকার পশ্চিম রামপুরা নিজ বাসা হতে এটিএম বুথে টাকা তোলার উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। পরবর্তীতে তার পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজ-খবর নিয়ে কোথাও না পেয়ে গত ১৩ সেপ্টেম্বর হাতিরঝিল থানা (ডিএমপি)তে ভিকটিম তাওসিফ জাওয়াদ এর নিখোঁজ সংক্রান্তে একটি জিডি করে যার নং-৭৮৮, তারিখ- ১৩/০৯/২০২৩ খ্রিঃ। পরবর্তীতে হাতিরঝির থানা পুলিশ সহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিখোঁজ ভিকটিমকে উদ্ধারের জন্য সর্বচ্চো চেষ্টা অব্যহত রাখে। এমতাবস্থায় আজ ২৩ সেপ্টেম্বর সকাল ৭টায় এএসআই/ মহিদুল ইসলাম, কোতয়ালী থানা, যশোর ভিকটিম তাওসিফ জাওয়াদকে অসুস্থ অবস্থায় কোতয়ালী থানাধীন গাড়ীখানা রোডে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধারপূর্বক যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোরে ভর্তি করে। পরবর্তীতে উক্ত ভিকটিমের পরিচয় শনাক্তের জন্য পিবিআই, যশোর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন পিপিএম-সেবা এর সঠিক তত্ত¡াবধান ও দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক হিরন্ময় সরকার সঙ্গীয় এসআই (নিঃ)/ডিএম নূর জামাল হোসেন সহ যশোর পিবিআই এর ক্রাইমসীন টিম যশোর সদর হাসপাতালে হাজির হয়ে ভিকটিম তাওসিফ জাওয়াদ এর চিকিৎসার ব্যবস্থা গ্রহন করা সহ তার সাথে কথা বললে সে প্রাথমিকভাবে নিজের নাম ও মোবাইল নম্বর বলতে পারে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিমের ব্যবহৃত মোবাইল নম্বরের সূত্রধরে পরিবারের সাথে যোগাযোগ করা হয়। ভিকটিমের পরিবারকে ভিডিও কলের মাধ্যমে ভিকটিমকে দেখালে তারা তাকে চিনতে পারে। এরপর ভিকটিমের পরিবার পিবিআই যশোর কার্যালয়ে আসলে ভিকটিম তাওসিফ জাওয়াদকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। ভিকটিম তাওসিফ জাওয়াদকে পেয়ে তার পরিবারের প্রতিক্ষার অবসান হয়েছে। ভিকটিম ঘটনার দিন বাসা থেকে বের হওয়ার পর কিভাবে ঢাকা থেকে যশোরে এসেছে এ বিষয়ে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত আছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সব মন্তব্য
No Comments