জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে সাময়িকভাবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূরুল আলম।
রবিবার (১৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মো. মাসুম আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩-এর ১১ (২) ধারা অনুসারে অধ্যাপক নূরুল আলমকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে অধ্যাপক নূরুল আলম বলেন, এমন একটি দায়িত্ব দিয়ে আস্থা রাখার জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমার যে কাজ তা সবাইকে নিয়ে সম্পন্ন করার চেষ্টা করবো।
এর আগে চলতি বছরের ১ মার্চ উপাচার্য হিসেবে অধ্যাপক ফারজানা ইসলামের মেয়াদ শেষ হলে অধ্যাপক নূরুল আলমকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেয়া হয়। ২০১৮ সালের ১৪ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার ২৩ আগস্ট ২০২৬ ‘কালো দিবস’ পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস প্রতি বছর ২৩ আগস্ট পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন না ...
স্টাফ রিপোর্টার: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অর্ধ-বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় শীর্ষ স্থান অর্জনকারী শিক্ষার্থীদের প্রদান করা হয়েছে ‘প্রিন্ ...
সব মন্তব্য
No Comments