ডেস্ক রিপোর্ট: দেশে গত ১৯ মাসে মাজারকেন্দ্রিক সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে। বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় অন্তত তিনজন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। এতে সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএস) এবং কালের কণ্ঠ-এর অনুসন্ধানে জানা যায়, ২০২৪ সালের ২৯ আগস্ট থেকে ২০২৬ সালের ১১ এপ্রিল পর্যন্ত সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে শতাধিক মাজারে হামলার ঘটনা ঘটেছে।
অপরাধ বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দেশে ‘মব সন্ত্রাস’, ‘গণপিটুনি’ এবং ধর্মীয় স্থাপনায় হামলার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মাজারকে কেন্দ্র করে সংঘটিত এসব সহিংসতা সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠছে।
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের প্রায় দুই মাসের মধ্যে কুষ্টিয়ায় একটি মাজারে হামলার ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষকদের আশঙ্কা, এসব ঘটনায় সরকার কঠোর অবস্থান না নিলে অতীতের মতো আবারও ‘মব পরিস্থিতি’ তৈরি হতে পারে।
সুফি সমাজকেন্দ্রিক গবেষণা প্রতিষ্ঠান মাকাম জানিয়েছে, মাজারে হামলার পেছনে ধর্মীয় মতাদর্শগত বিরোধ, রাজনৈতিক প্রতিহিংসা, সামাজিক অসন্তোষ ও জমিসংক্রান্ত বিরোধ প্রধান কারণ হিসেবে কাজ করছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এসব সহিংসতা প্রতিরোধে দ্রুত ও কঠোর আইন প্রয়োগ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ধর্মীয় সহনশীলতা জোরদার করা জরুরি।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments