দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি ব্যবহারিক পরীক্ষা দিতে গিয়ে বহিরাগতদের হামলার শিকার হয়ে দুই পরীক্ষার্থী হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার হোসেনাবাদ টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে হামলার শিকার হোন তারা।
আহত শিক্ষার্থীরা হোসেনাবাদ এলাকার মমুনুর রশিদের ছেলে মনোয়ার হোসেন রুদ্র (১৮) ও আতিক হাসানের ছেলে ফাহিম (১৮)। তারা দু’জনই হোসেনাবাদ টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।
হামলার ঘটনায় গতকাল দুপুরে মনোয়ার হোসেন রুদ্র বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার দুপুরে ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে কলেজে গেলে পূর্ব পরিকল্পিতভাবে কয়েকজন বহিরাগত যুবক কলেজ চত্বরে অনধিকার প্রবেশ করে তাদের এলোপাতাড়িভাবে মারধর করে। এতে রুদ্র ও তার বন্ধু ফাহিম মারাত্মকভাবে আহত হন।
আহত ফাহিম জানান, পরিক্ষা শেষ করে বাইরে আসতেই কলেজের গেটে আমাদের উপর হামলা চালায় কয়েকজন বহিরাগত।
হামলার ঘটনার বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান বলেন, সামান্য একটি বিষয় নিয়ে উত্তেজনা দেখা দিয়েছিল, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, প্রতিষ্ঠানটিতে মারামারির খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়। তবে পুলিশ গিয়ে তেমন কিছু দেখতে পায়নি। বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments