মোঃ আহাছানুল মতিন , বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ হাসান। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা।
আলোচনায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, সামাজিক সমস্যা সমাধান এবং আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও বোচাগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন,পূজামণ্ডপে উদ্ভূত সমস্যাগুলো সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি আনসার বাহিনীকে আরও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিতে থানা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সভাপতির বক্তব্যে ইউএনও মারুফ হাসান বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা সন্তোষজনক রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাদক ও কিশোর অপরাধ দমনে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা জরুরি। বিশেষ করে আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সর্বস্তরের সহযোগিতা অপরিহার্য।”
তিনি আরও সতর্ক করে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শিথিলতা বরদাস্ত করা হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান দায়িত্ব।
সভা শেষে উপস্থিত সবাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments