ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মানসিক ভারসাম্যহীন ছেলে সাইফুল ইসলামের হাতে আক্তার মিয়া (৭০) বৃদ্ধ বাবাকে খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ সাইফুলকে আটক করেছে। বুধবার সকাল ৫টায় উপজেলার পত্তন ইউনিয়নের পত্তন গ্রামে এঘটনা ঘটে। নিহত আক্তার মিয়া পত্তন ইউনিয়নের পত্তন গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
পত্তন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ছেলেটা পাগল স্বভাবের। সে তার বাবাকে বাবা ডাকতেন না। তার বাবাকে বাবা বলে স্বীকারও করতেন না।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ পরিবারের বরাত দিয়ে বলেন, পরিবারের লোকজন জানায় ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় তারই মানসিক ভারসাম্যহীন ছেলে সাইফুল ইসলাম তারই বাবা আক্তার হোসেনকে বাড়ীর সামনে দাঁ বা ছুড়ি দিয়ে কুপিয়ে আহত করেন। পরে আহত অবস্থায় পড়ে থাকলে পরিবারের লোকজন উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আক্তার হোসেনকে মৃত ঘোষনা করেন। ওনার শরীরের বুকের ডান পাশে এবং মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। ভারসাম্যহীন ছেলে তার বাবাকে বাবা বলে স্বীকার করতেন না। এই ধারনা থেকে পরিবার জানিয়েছে ছেলে সাইফুল ইসলাম এই ঘটনা ঘটাতে পারে। তিনি আরো বলেন, আমরা ঘাতক ছেলেকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছ।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সব মন্তব্য
No Comments