সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে।
আজ রোববার সকালে শ্যামনগর উপজেলার মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জমিজমা সংক্রান্ত বিষয়ে মাহমুদপুর গ্রামের মনসুর আলীর বড় পুত্র লোকমান হোসেন ও ছোট পুত্র মোশারফ হোসেনের সাথে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে রোববার সকালে লোকমান হোসেনের সাথে মোশারফের হোসেনের কথা কাটাকাটির এক পর্যায়ে মোশারফ হোসেন তার বড় ভাই লোকমান হোসেনকে ধারালো দা দিয়ে বুকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনা স্থলেই বড় ভাই লোকমান মারা যান।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, প্রাথমিকভাবে আমরা জেনেছি জমিজমা সংক্রান্ত বিরোধীদের জেরেই এ হত্যাকাণ্ড । ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তবে এখনো এজহার পায়নি । এজাহার পেলে ব্যবস্থা নেয়া হবে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments