সিংড়া (নাটোর) প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন নাটোরের সিংড়া উপজেলার মোছাঃ মাহফুজা খানম। তিনি সিংড়ার সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম নবী সাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়।
মোছাঃ মাহফুজা খানম ১৯৯৯ সালে সহকারি শিক্ষক হিসেবে দিঘলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা জীবন শুরু করেন। সর্বশেষ ২০১৮ সালে তিনি সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করেন। সিংড়া উপজেলা পর্যায়ে কাব শিক্ষক হিসেবে ২০২০ ও ২০২২ সালে দুইবার শ্রেষ্ঠ হয়েছিলেন মাহফুজা খানম। তার স্বামী মো. শফিকুল কবীর কলম ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সব মন্তব্য
No Comments