সৈয়দ রাসেল আহমদ, সিলেট অফিস: বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে সিলেট জেলা জামায়াত।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মার্কেটে জেলা জামায়াতের কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। তিনি বলেন,আজকে জাতি ঐক্যবদ্ধ হয়েছে। ছাত্ররা ঐক্যবদ্ধ হয়েছে। সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। এভাবে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনো অপশক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবেনা।দেশের অভ্যন্তর কিংবা বাইরের কোন গোষ্ঠী কিছুই করতে পারবে না।তিনি বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দূর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে হবে। যতো ধরণের ষড়যন্ত্র চলতেছে সকল ষড়যন্ত্র রুখে দিতে হলে এলাকা ভিত্তিক মজবুত দূর্গ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, কর্মী সম্মেলন সফল করার জন্য আমাদের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন। সকলের সহযোগিতায় আমরা সফলভাবে সম্মেলন করতে চাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি সাবেক উপজেলা চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন, জামায়াত নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন,সাবেক উপজেলা চেয়ারম্যান হাফেজ নাজমুল ইসলাম, মাওলানা মাশুক আহমদ প্রমুখ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত আগামী ১৩ ডিসেম্বর শুক্রবার সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে ঐতিহাসিক এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে জামায়াত ডা. মো. শফিকুর রহমান। এছাড়াও স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
মতবিনিময় সভায় স্থানীয় ও জাতীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments