মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ারের মৃত্যুকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে বিরাজমান উত্তেজনা দ্রুত নিরসনের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহীর সাবেক ছাত্র সংগ্রাম পরিষদ।
মঙ্গলবার সকাল ১১ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর মৃত্যুর পর সত্য মিথ্যা যাচাই না করে অদ্ভুতভাবে দুটি পক্ষ দুই প্রতিষ্ঠানের পক্ষে দাঁড়িয়ে যায়। এর ফলে সৃষ্ট জটিলতার সুযোগ নিয়ে কিছু উদ্দেশ্যপ্রবণ ব্যক্তি প্ররোচণা চালাতে থাকে। যা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দুটিকে মুখোমুখী দাঁড় করিয়েছে। অস্থিতিশীল হয়ে ওঠে শিক্ষানগরী রাজশাহী। দুই প্রতিষ্ঠানের চলমান দ্বন্দ্বের পিছনে দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্বহীন আচরণকে দায়ী করেন বক্তারা। এছাড়াও রামেক হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করা ও রাবিতে সুষ্ঠু শিক্ষার পরিবেশ রক্ষায় উদ্ভূত পরিস্থিতি নিরসনে উভয় কর্তাব্যক্তিদের প্রতি উদাত্ত আহ্বান জানান ৮০’র দশকের এই সাবেক ছাত্ররা।
এছাড়াও বক্তারা ওই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এক পেশে বক্তব্য দিয়েছেন বলেও উল্লেখ করেন। একজন সংসদ সদস্য হয়ে তিনি কোনো পক্ষের হয়ে বক্তব্য না দিতেও পারতেন বলে মন্তব্য করেন বক্তারা।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, ৮০ দশকের ছাত্র নেতা ও রাবির সাবেক ভিপি রাগিব হাসান মুন্না,জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ
,জাসদ রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী,সাবেক ছাএনেতা শাহরিয়ার রহমান সন্দেশ,হাবিবুর রহমান বাবু,রাজশাহী সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান,রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক সহ সাবেক ছাত্র সংগ্রাম পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ প্রমুখ।
এর আগে গত ১৯ অক্টোবর রাতে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী এজিএম শাহরিয়ারের মৃত্যুর পর রামেকে ব্যাপক ভাংচুর চালানো জয়। এসময় ইন্টার্ন চিকিৎসক ও রাবি শিক্ষার্থীদের মারপিটের ঘটনাও ঘটে। এ নিয়ে দুই প্রতিষ্ঠান উত্তপ্ত হয়ে ওঠে। সেই পরিস্থিতিতে রাবি শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করে আরও আগুন ঘি ঢালেন রাজশাহীর স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এতে রাবি শিক্ষার্থী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments