সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় শুক্রবার সিংড়া প্রেসক্লাব কমপ্লেক্স ভবনে সকাল ১১টায়দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল মোহনা টিভি’র প্রতিষ্টা এবং ১৩ বছরের পদার্পন উপলক্ষে র্যালি ,আলোচনা সভা, কেককাটা ও মোহনা টিভির প্রায়াত ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন মজুমদার জুয়েল রুহের মাগফিরাত কামনায় এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতারন করা হয়েছে।
মোহনা টিভির দর্শক ফোরামের সভাপতি ও সাঁতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্যরাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিংড়া সার্কেল) মো. জামিল আকতার, সহকারি কমিশনার (ভূমি) মো. আল ইমরান, সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা আ'লীগের সভানেত্রী শামীমা হক রোজী, পৌর আ'লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা মহিলা আ'লীগের সাধারণ সম্পাদিকা পারভিন আক্তার, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী শীতল কুমার, পৌর আ'লীগের যুগ্ম সম্পাদক তহিদুল ইসলাম, চলনবিল মিডিয়া প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ খান দৈনিক জবাবদিহি উপজেলা প্রতিনিধি খান আলিফ বিন রেজা উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক পপি খাতুন প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি ও মোহনা টিভির উপজেলা প্রতিনিধি মো. এমরান আলী রানা, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, দপ্তর সম্পাদক এনামুল হক বাদশা, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম সুইট, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন আলীরাজ, হিলফুল ফুযুল সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসউদ।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments