ডেস্ক রিপোর্ট: বাংলা সংগীতে মুজিব পরদেশী এক অবিচ্ছেদ্য নাম। কোটি মানুষের হৃদয়ে তাঁর গান গত চার দশক ধরে জয় করে আছে। এবার লিভিং রুম সেশান এ লোকগানের এ কিংবদন্তী শিল্পী।
তার কন্ঠে প্রখ্যাত গীতিকার ও সুরকার হাসান মতিউর রহমানের অনবদ্য সৃষ্টি ‘মন তোরে পারলামনা বোঝাইতে’ গানটির নতুন সংগীতায়োজন করলেন পাভেল আরিন।
বৃহস্পতিবার গানটি উন্মুক্ত হয় টাইমজোন নিবেদিত লিভিং রুম সেশানের ইউটিউব চ্যানেলে।
বাংলা গানের পুরোধা ব্যক্তিত্বদের গানে ক্রমেই সমৃদ্ধ হচ্ছে লিভিং রুম সেশান। যাত্রা শুরু থেকেই শেকড় ও শুদ্ধতার মেলবন্ধনে এগিয়ে যাচ্ছে সংগীত পরিচালক পাভেল আরিনের এ মিউজিক্যাল প্রজেক্ট। হয়ে উঠছে বাংলা গানের নতুন এক অপ্রতিদ্বন্দী প্লাটফর্ম।
লিভিং রুম সেশান-এ মুজিব পরদেশির অংশগ্রহণ প্রসঙ্গে পাভেল বলেন, “অত্যন্ত বিনয়ী স্বভাবের সংগীতের গুণীজন তিনি। বাংলা ফোক মিউজিককে নতুন রূপে তিনিই উপস্থাপন করেছেন। তার গানের সাথে অনেক আগে থেকে পরিচিত হলেও ২০১৫ থেকে তার সাথে ব্যক্তিগত পরিচয়। আমাদের ব্যান্ড চিরকুট এর জাহিদ নিরবের মামা হওয়ার সুবাদে আমরাও মামা বলে ডাকি।
তারই ধারবাহিকতায় আমার অনুষ্ঠানে মামাকে আমন্ত্রণ জানাই। আমার এক ডাকেই বিনাবাক্যে মামা আসলেন, গাইলেন, আর সারারাত আড্ডা দিলেন। শুনলাম তার বর্ণাঢ্য জীবনের গল্প।”
হাসান মতিউর রহমানের ‘মন তোরে পারলাম না বুঝাইতে’ গানটিকে কেন বেছে নিলেন লিভিং রুম সেশানে?
পাভেলের উত্তর, “অনেক আগে থেকেই গানটা আমার পছন্দ। কী সহজে কত সুন্দর উপস্থাপন। সুর এবং কথার অনবদ্য মেলবন্ধন। অনেক আগে থেকেই পরিকল্পনা ছিলো যে এই গানটিকে যদি নতুন সাউন্ডে কিছু করা যায়। অসংখ্য ধন্যবাদ গানটি যিনি তৈরি করেছেন। তার লেখা ও সুরে হাজারো গান এদেশের মানুষ ধরে ধারণ করছে। আমি বিনয়ের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই দেশের গুণী গীতিকার সুরকার ও চেনাসুরের কর্ণধার শ্রদ্ধেয় হাসান মতিউর রহমান আঙ্কেলকে। তিনি আমাদের এ গানটি উপস্থাপনের অনুমতি দিয়েছেন। আমাদের ভালোবাসা দিয়েছেন।”
লিভিং রুম সেশানের প্রথম সিজনে গানগুলোর মধ্যে রয়েছে আটটি রিমিক্স ও একটি মৌলিক গান। প্রখ্যাত গুণী শিল্পী ও তরুণ শিল্পীদের সমন্বিত এ প্লাটফর্মে এর আগে প্রকাশিত গানগুলোতে দেখা গেছে জনপ্রিয় শিল্পী কনা, ইমরান, কাজল দেওয়ান, জাহিদ নীরব ও ইন্নিমাকে।
গানগুলোর অডিও প্রোডাকশান করেছে বাটার কমিউনিকেশন। গানগুলোর ভিডিও নির্মাণ করেছেন মারুফ রায়হান। পরিবেশনায় থাকছে মাশরুম এন্টারটেইনমেন্ট। পিআর পার্টনার ইষ্টিশন কমিউনিকেশনস।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments