ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, করোনায় কর্মহীনদের পরিবারে চাপা হাহাকার বিরাজ করছে। নিরপেক্ষ দৃষ্টিতে তালিকা তৈরি করে সরকারি ব্যবস্থাপনায় দরিদ্র পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন পিপিআরসি ও ব্র্যাকের সাম্প্রতিক গবেষনা জরিপ বলছে, করোনায় এক বৎসরে দেশের প্রায় ১৫ শতাংশ মানুষের জীবনমান নতুন করে দারিদ্র্যসীমার নীচে নেমে গেছে। সংখ্যায় তা প্রায় ২ কোটি ৪৫ লাখ। আর আগে থেকে দরিদ্র সীমার নিচে বসবাস করছেন আরো কয়েক কোটি মানুষ। বিভিন্ন গবেষনা সংস্থার তথ্য অনুযায়ী সে সংখ্যাও সাড়ে তিনকোটির কম নয়।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, করোনার ২য় ঢেউ মোকাবেলায় দেশজুড়ে চলছে লকডাউন। ২য় ধাক্কায় দারিদ্র্য হার আরো বৃদ্ধির আশংকা আছে। দারিদ্র্য হার বৃদ্ধির প্রধান কারণ মানুষের কমহীনতা ও আয় কমে যাওয়া। লকডাউনের কারনে এসব পরিবারের সদস্যরা কাজের জন্য বের হতে পারছে না। দিন এনে দিন খাওয়া মানুষের পরিবারে মজুদ থাকে না খাবার। আবার দরিদ্র পরিবারের অনেকের প্রয়োজন জীবন রক্ষাকারী অষুধ। শিশু খাদ্য প্রয়োজন অনেক পরিবারে। এমন অবস্থায় মারাত্মক বিপর্যয় সৃষ্টি হয়েছে কর্মহীনদের পরিবারে। এ প্রেক্ষিতে যথাযথ তালিকা করে দরিদ্যদের মাঝে সামাজিক সুরক্ষা কমসূচী জোড়দার করার জন্য সরকারের নিকট দাবী জানাচ্ছি।
স্টাফ রিপোর্টার: আজ ২৩ আগস্ট রোববার বিকেলে রাজধানীর ২৯ মিন্টো রোডে মাননীয় বিরোধীদলীয় নেতার বাসায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদে ...
স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, কোনো বিদেশি রাষ্ট্র যাতে বাংলাদেশের ওপর প্রভুত্ব তৈরি করতে না পারে, সে জন্য তাঁরা সংকল্পবদ্ধ। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাগু ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী সারাবিশ্বই সফর করতে পারেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সফর করতেও কোনো অস ...
স্টাফ রিপোর্টার: শ্রমিক ছাঁটাই বন্ধ, পোশাকশিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ, শ্রম আইন ২০২৬-এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন, মজুরি বোর্ড গঠন এবং শ্রমবিধি দ্রুত প্রণয়নের দাবিতে রাজধানীতে মিছিল ও সমাবেশ করে ...
সব মন্তব্য
No Comments