স্টাফ রিপোর্টার: সংসদের কেনাকাটায় হরিলুট' শিরোনামে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদনের প্রেক্ষিতে স্পীকার কর্তৃক পাঁচ (০৫) সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে দৈনিক পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পোর্টালে “সংসদের কেনাকাটায় হরিলুট” শিরোনামে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন সংসদের সর্বোচ্চ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ায় বিষয়টি তদন্তের জন্য বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার কর্তৃক আজ পাঁচ (০৫) সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে হুইপ ও সংসদ সদস্য এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান), সংসদ সদস্য ২৭৭ লক্ষ্ণীপুর-৪। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ (১৫৩ ময়মনসিংহ-৮), সংসদ সদস্য মোঃ সাইফুল আলম (১৮৫ ঢাকা-১২), সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী (২৮৪ চট্টগ্রাম-৭) এবং সংসদ সদস্য মোঃ আবুল হাসনাত (২৫২ কুমিল্লা-৪)।
কমিটিকে আগামী ০৭ (সাত) দিনের মধ্যে বর্ণিত বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments