নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড়: আটোয়ারী উপজেলায় হঠাৎ করে নেমে আসা মাত্র ৫ মিনিটের তীব্র শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে মাঠের পাকা ও আধাপাকা ফসল নষ্ট হওয়ার পাশাপাশি বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে যায়। কিছুক্ষণ পরই শুরু হয় ঝড়ো হাওয়া এবং সঙ্গে তীব্র শিলাবৃষ্টি। স্থানীয়দের মতে, শিলার আকার ছিল বেশ বড়, যা মাত্র কয়েক মিনিটেই ফসলের ক্ষেত লণ্ডভণ্ড করে দেয়। এসময় প্রচন্ড শিলাবৃষ্টির তান্ডবে উপজেলার তোড়িয়া, ধামোর ও মির্জাপুর ইউনিয়নের প্রায় সব এলাকার টিনের ছাউনির ফুটো হয়ে গেছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বোরো ধান, গম, ভুট্টা ও সবজির ক্ষেত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক কৃষক জানান, ফসল কাটার আগ মুহূর্তে এমন দুর্যোগ তাদের জন্য বড় ধরনের লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক ফইজুল বলেন, “মাত্র ৫ মিনিটের শিলাবৃষ্টিতে আমার পুরো বছরের পরিশ্রম নষ্ট হয়ে গেল। এখন কীভাবে সংসার চালাবো তা নিয়ে দুশ্চিন্তায় আছি। আমার গম, মরিচ ও ভুট্টা খেত পুরোপুরি নষ্ট হয়ে গেছে। মাটির সাথে মিশে গেছে সব।”
এছাড়াও শিলাবৃষ্টির কারণে টিনের ছাউনি ও কাঁচা ঘরের চালা ভেঙে গেছে। এসময় অনেক জায়গায় গাছপালা ভেঙে পড়েছে এবং বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
আটোয়ারী উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাক আহমেদ জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আমাদের কৃষি উপ-সহকারীরা মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী জানান, "রাতেই কিছু কিছু এলাকা পরিদর্শন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
এই আকস্মিক শিলাবৃষ্টি এলাকার কৃষকদের মাঝে উদ্বেগ ও হতাশার সৃষ্টি করেছে। দ্রুত সরকারি সহায়তা না পেলে অনেক কৃষক বড় ধরনের আর্থিক সংকটে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
সব মন্তব্য
No Comments