স্টাফ রিপোটার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী (লিটন) এমপি বলেছেন, ডিজিটাল বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় সোনালী ব্যাংক সক্ষমতা প্রদর্শন করে এগিয়ে যাচ্ছে। সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের ডেবিট কার্ড প্রদান করা হলে সোনালী ব্যাংকের সেবা গ্রহণ করা সকলের জন্য সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আজ সংসদ ভবনের মন্ত্রী হোস্টেলে সোনালী ব্যাংকে স্থাপিত এটিএম বুথ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চীফ হুইপ বলেন, সোনালী ব্যাংক সরকারের একটি বিশেষায়িত ব্যাংক, এই ব্যাংকের মাধ্যমে সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দেশের প্রত্যন্ত এলাকার জনগণের নিকট সহায়তা প্রদান করে আসছে।
তিনি বলেন, নতুন নতুন ব্যাংকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এই ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চের পরিবেশ ও সেবার মান উন্নয়ন করা উচিত। এসময় তিনি ন্যাম ভবন, নাখালপাড়াস্থ এমপি হোস্টেল এবং আগারগাঁওস্থ জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স এ সোনালী ব্যাংকের এটিএম বুথ স্থাপন করার অনুরোধ জানান।
সোনালী ব্যাংকের এমডি মোঃ আফজাল করিম এর সভাপতিত্বে এসময় জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, নাহিদ ইজাহার খান এমপি, জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার বড়াল, সোনালী ব্যাংকের সংসদ ভবন শাখার ম্যানেজার শাহনাজ হোসাইনসহ সোনালী ব্যাংক এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম ফের বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৮৭০ টাকা, যা ভরিতে ২ লাখ ৩১ হাজার ৭৬৩ টাকা। আজ শুক্রব ...
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় নতুন দাম নির্ধারণ ...
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
সব মন্তব্য
No Comments