ময়মনসিংহ অফিস: আবহমানকালের হাজার বছরের ঐতিহ্যবাহী বৈচিত্র্যময় সাংস্কৃতিক ইতিহাসের তীর্থস্থান আমাদের এই বাংলাদেশ। সমতল এবং আধিবাসীদের নিজ নিজ জীবনধারা এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক কর্মযজ্ঞ এদেশের সংস্কৃতিকে সমৃদ্ধশালী করেছে। সমৃদ্ধ এই সংস্কৃতিকে দেশব্যাপী পরিচিত এবং প্রসারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল এর ব্যবস্থাপনায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ১নং কুল্লাগড়া ইউনিয়ন-এর বগাউড়ার আড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ০৪ জানুয়ারি ২০২৫, শনিবার বেলা ২.৩০ টায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চরমাগা উদযাপন উপলক্ষে ‘মহিষাসুর বধ পালা’ মঞ্চায়ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (সচিব পদমর্যাদা) ড. সৈয়দ জামিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি, বিরিশিরি, নেত্রকোণা-এর পরিচালক গীতিকবি সুজন হাজং; চিত্রশিল্পী ও গাঁওমোড়ল বিশ্বজিং হাজং রুপক, কবি ও গাঁওমোড়ল হরিদাস হাজং প্রমুখ। সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের উপপরিচালক এস এম শামীম আকতার।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক বলেন, ‘বাংলাদেশে যেমন হাজার নদী আছে, ঠিক তেমনি হাজার মত, পথ, ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীর সম্মিলিত রূপ, আমরা সবাই মিলে একসাথে বাংলাদেশী। আমাদের জাতিসত্ত্বা আলাদা হতে পারে, কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের জন্য কাজ করি। ক্ষুদ্র শব্দটা অবশ্যই পরিত্যাজ্য, তার বদলে আমরা জাতিসত্ত্বা শব্দটা ব্যবহার করতে চাই এবং বলতে চাই এখানে সবার সমান অধিকার আছে।’
তিনি আরো বলেন, ‘দেশের আদিবাসী জনগোষ্ঠীর হারিয়ে যাওয়া সংস্কৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বিকশিত করার লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সেগুলো রক্ষার জন্য কাজ করছে শিল্পকলা একাডেমি। প্রত্যন্ত অঞ্চলে এসে আমাদের দেশজ যে ঐতিহ্য, সংস্কৃতি, নাট্যরীতি বা গান মানুষের নিকট উপস্থাপন করে আমরা বলতে চাইব যে আমরা তাদেরই একজন।’
সন্ধ্যায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চরমাগা উৎসবে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির শিল্পীবৃন্দ নৃত্য পরিবেশন করেন। এরপর বগাউড়া গ্রামের হাজং সাংস্কৃতিক দল ঐতিহাসিক ‘মহিষাসুর বধ পালা’ মঞ্চায়ন করেন।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments