স্টাফ রিপোর্টার: বাংলা একাডেমির ঘোষিত সাহিত্য পুরস্কারের নামের স্থগিতকৃত তালিকা থেকে তিন জনকে বাদ দিয়ে তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবারবার (২৯ জানুয়ারি) বাংলা একাডেমির ভেরিফারেড ফেসবুক পেজ থেকে এতথ্য জানাগেছে।
তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে মোহাম্মদ হাননান, ফারুক নেওয়াজ ও সেলিম মোরশেদ।
গত বৃহস্পতিবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার ২০২৪-এর নাম ঘোষণা করে বাংলা একাডেমি।
তালিকায় মনোনীত করা হয়েছিল- কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এউচ হাবীব, গবেষণায় মুহাম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ প্রস্তাবক কমিটির প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২৪-এর সিদ্ধান্তক্রমে বৃহস্পতিবার বাংলা একাডেমির নির্বাহী পরিষদ 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪' অনুমোদন করেন।
এরপর বাংলা একাডেমির ঘোষিত সাহিত্য পুরস্কারের নামের তালিকা স্থগিত করার খবর শনিবার (২৫ জানুয়ারি) রাতে সংস্কৃতি উপদেষ্টা সরয়ার ফারুকী নিজের ফেইসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানিয়েছেন।
পোস্টে তিনি লিখেন বাংলা একাডেমির পুরস্কারের জন্য ঘোষিত নামের তারিকা স্থগিত করা হয়েছে। পাশাপাশি এটাও বলা প্রয়োজন-যেসব আজব নীতামালা এ ধরনের উদ্ভট এবং কোটারি পুরস্কারের সুযোগ করে দেয় সেগুলো দ্রুত রিভিউ করা আমাদের প্রথম কাজ।
মোস্তফা ফারুকী বলেন, বাংলা একাডেমি কিভাবে পরিচালিত হবে, কোন নীতিতে চলবে-এই সবকিছুই দেখতে হবে। আমরা এখন একাডেমির আমূল সংস্কারের দিকে যাব। দেশের সংস্কার হবে, বাংলা একাডেমির সংস্কার কেন নয়?
এদিকে শনিবার রাতে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় , বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪-এর পূর্বঘোষিত তালিকা স্থগিত করা হলো। অনধিক তিন কর্মদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকাটি পুনঃপ্রকাশ করা হবে।
১৯৫৫ সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠার ৫ বছর পর ১৯৬০ থেকে বাংলা একাডেমি নিয়মিতভাবে এ পুরস্কার দিয়ে আসছে।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments