ডেস্ক রিপোর্ট: সেবামূলক কাজকে পেশা হিসেবে নিয়ে উন্নত দেশে চাকরি পাবার জন্য কেয়ারগিভিং এখন বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় খাত। বিশ্বের উন্নত দেশগেুলোতে এখন কেয়ারগিভারদের ব্যাপক চাহিদা। বিশেষত জাপান, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশ প্রশিক্ষিত কেয়ারগিভারদের উচ্চ বেতনে চাকরি দিচ্ছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে এরই মধ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও প্রধানমন্ত্রী কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে কেয়ারগিভিং কোর্স। সিমেক ইন্সটিটিউট অব টেকনোলজি রাজধানীর উত্তরাতে এই কোর্স এর লেভেল ২-৩ এর নিয়মিত ব্যাচে প্রশিক্ষন দিচ্ছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির নতুন ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাসে বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষকেরা বলেন, করোনা পরবর্তী বিশ্বে কেয়ারগিভারদের চাহিদা বহুগুনে বেড়ে গেছে। সেই চাহিদার তুলনায় বাংলাদেশ এখনো প্রশিক্ষিত কেয়ারগিভার তৈরি করতে পারেনি। যেহেতু এটি একটি সেবামূলক কাজ তাই শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণের পাশাপাশি নম্রতা-ভদ্রতা, মানবিকতা, নৈতিকতাসহ আচর-আচরণের প্রতিও জোড় দিতে হবে। সিমেকের কেয়ারগিভিং কোর্সে নিজস্ব আধুনিক হাসপাতালে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রয়েছে ভাষা শিক্ষা ও কম্পিউটার দক্ষতা অর্জনের সুযোগ। একজন কেয়ারগিভারকে উন্নত বিশ্বে সেবাদানের উপযোগি করে গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। ছয়মাস মেয়াদী এই কোর্স শেষে একজন দক্ষ কেয়ারগিভার দেশের প্রকৃত মানবসম্পদ হিসেবে দেশে-বিদেশে প্রতিষ্ঠিত হবার সুযোগ পাবে। ১৯ মে সিমেক ইন্সটিটিউটের কেয়ারগিভিং কোর্সের ওরিয়েন্টেশন ক্লাসের শুরুতে বক্তব্য রাখেন প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মো. আবু মুসা, বিজনেস ডেভেলপমেন্ট উইংয়ের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জামাল উদ্দীন আহমেদ, কেয়ারগিভিং ডিপার্টমেন্ট এর বিভাগীয় প্রধান ডাঃ শামস তাবরেজ, প্রশিক্ষক প্যানেলের সদস্য নাছমা আক্তার এবং ফাল্গুনী বিশ্বাস এবং প্রশিক্ষক ডা. আল আমিন হাওলাদার (শাওন)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিমেক ইনস্টিটিউট অফ টেকনোলজির কো-অরডিনেশন ম্যানেজার শায়লা জাফরীন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার ২৩ আগস্ট ২০২৬ ‘কালো দিবস’ পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস প্রতি বছর ২৩ আগস্ট পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন না ...
স্টাফ রিপোর্টার: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অর্ধ-বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় শীর্ষ স্থান অর্জনকারী শিক্ষার্থীদের প্রদান করা হয়েছে ‘প্রিন্ ...
সব মন্তব্য
No Comments