বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আগামীকাল ২৩ জুলাই, ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের চতুর্দশ জাতীয় সম্মেলনের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন মুক্তিযোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ডের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈকত আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি জোনায়েদ সাকি, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, শ্রমিকনেতা ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি তাসলিমা আখতার এবং আইনজীবী মানজুর আল মতিনসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উক্ত কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও আলোকচিত্রী পাঠানোর জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের দপ্তর সম্পাদক অনুপম রায় রূপক।
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
সব মন্তব্য
No Comments