স্টাফ রিপোর্টার: তিন দিনের সফরে ঢাকায় এসে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানি, স্বাস্থ্য ও রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন খাতে কৌশলগত সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়েছে। আজ শনিবার সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হাকান ফিদান।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, বৈঠকে বাংলাদেশে সমরাস্ত্র উৎপাদনসহ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য ১ দশমিক ৩ বিলিয়ন ডলার থেকে আরও বাড়ানো, মুক্ত বাণিজ্য চুক্তি ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। ‘আমরা আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্যকে যথেষ্ট পরিমাণে বাড়ানোর সুযোগ নিয়েও আলোচনা করেছি’—বলেন তিনি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্বকে আরও গভীর করার চেষ্টা চালাচ্ছি। এটি আরও দৃঢ় করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে। হাকান ফিদান রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ‘ঐতিহাসিক মানবিক ত্যাগ’-এর প্রশংসা করে বলেন, তুরস্ক প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ে রোহিঙ্গাদের জন্য স্থায়ী ও ন্যায়সঙ্গত সমাধান অর্জনে কাজ করছে। বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্ককে পাশে থাকার আহ্বান জানিয়েছে।
৪ জুন বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছান হাকান ফিদান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ৫ জুন সকালে খলিলুর রহমানের সঙ্গে বৈঠক ও সমঝোতা স্মারক সই শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সফরের অংশ হিসেবে হাকান ফিদান কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক ছাড়াও রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে। আজ সন্ধ্যায় তার ঢাকা ত্যাগের কথা রয়েছে।
নতুন সরকার ক্ষমতায় আসার পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম ঢাকা সফর। গত এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আঙ্কারা সফর করে হাকান ফিদানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। এর আগে ১৪ মার্চ আঙ্কারায় দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক হয়। যৌথ ব্রিফিংয়ে খলিলুর রহমান বলেন, ‘সীমান্তের বাইরে আমাদের বন্ধু-অংশীদার আছে, তবে কোনো প্রভু নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে “বাংলাদেশ প্রথম” দর্শনে আমাদের পররাষ্ট্রনীতি চালিত।’
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments