কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় মো.হালিম হাওলাদার (৪৫) নামের এক ব্যবসায়ি গুরুতর জখম হয়েছে। তারা বাম হাত ও ডান পায়ের রগ কেটে দিয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারত্মক জখম করে। এ ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৯ টার দিকে উপজেলার মৎস্য বন্দর আলীপুরের একটি রেস্তোরাঁয়। এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে মো.হালিম হাওলাদারের ছোটভাই মোস্তফা হাওলাদার বাদী হয়ে শাহীন হাওলাদারকে প্রধান আসামী করে ৬ জনের নামে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে পুলিশ এখনও পর্যন্ত কোন আসামী গ্রেফতার করতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, হালিম হাওলাদার আলীপুর বন্দরে একজন ব্যবসায়ি। সে একটি রেস্তরাঁয় বসে নাস্তা খাচ্ছিলেন। এসময় সন্ত্রাসীরা হাতে চাপাতি নিয়ে রেস্তোরাঁয় প্রবেশ করে ফিল্মি স্টাইলে হামলা চালিয়ে দ্রæত সটকে পড়ে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ওই রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানো হয়।
মহিপুর থানার ওসি মো.ফেরদাউস আলম খান জানান, এঘটনায় ৬ জনের নামে উল্লেখ করে একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সব মন্তব্য
No Comments