ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে মালদ্বীপের শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদী ভিসা প্রদানের সিদ্ধান্তে বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে মালদ্বীপ সরকার।
গতকাল (৩০ মার্চ ) মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন-কে প্রেরিত এক চিঠিতে বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “বাংলাদেশে সরকার-অনুমোদিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া মালদ্বীপের শিক্ষার্থীদের ভিসা প্রদানের সিদ্ধান্তের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
উল্লেখ্য, বাংলাদেশে সরকার অনুমোদিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বা কোন ইন্টার্নশিপ প্রোগ্রামে মালদ্বীপের শিক্ষার্থীদের নিজ নিজ কোর্সের পুরো সময়ের জন্য তাদের ভিসা প্রদান করবে বাংলাদেশ।
মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে এ প্রসঙ্গে ধন্যবাদ জানিয়ে চিঠিতে উল্লেখ করেন, “বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তে বাংলাদেশে অধ্যয়নরত মালদ্বীপের শিক্ষার্থী ও ইন্টার্নদের ভিসা সংক্রান্ত বিদ্যমান উদ্বেগ নিরসনে নিশ্চিতভাবে সহায়ক হবে। এছাড়া ভবিষ্যতে বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য এটি প্রণোদনা হিসেবে কাজ করবে।”
দুদেশের মধ্যে উচ্চ-পর্যায়ের সফর বিনিময় ও সরকারি যোগাযোগের ইতিবাচক প্রতিফলন হিসেবে বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্ত দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে আরও সহায়ক হবে- বলে চিঠিতে আশা প্রকাশ করেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী।
মালদ্বীপের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বাংলাদেশ মালদ্বীপের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছে উল্লেখ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক সহযোগিতা, বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে আগামী বছরগুলোতে দুদেশের অংশীদারিত্বের আরও সুযোগ প্রদান করবে।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments