হাসান মামুন: বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বিষ্ণুপুর মুন্সিবাড়িতে প্রবীণদের জন্য একটি সামাজিক কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগ ও বাস্তবায়নে প্রবীণ কল্যাণ কর্মসূচির আওতায় এ কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রিক এর পরিচালক আফরোজা লায়লা। তিনি বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞ ও সম্মানিত অংশ। তাদের সামাজিক নিরাপত্তা, মানসিক সান্ত্বনা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের সামাজিক কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিক এর সহকারী মহা ব্যবস্থাপক ফেরদৌসী বেগম গিতালী, ডিভিশনাল ম্যানেজার (পিরোজপুর ডিভিশন) মো. নাসির উদ্দিন, জোনাল ম্যানেজার (পিরোজপুর জোন) মো. আখতারুজ্জামান এবং প্রবীণ কল্যাণ কর্মসূচির আঞ্চলিক সমন্বয়কারী ফারুক রহমান। অতিথিরা প্রবীণদের কল্যাণে রিক-এর চলমান কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। প্রবীণদের পক্ষে বক্তব্য রাখেন বেমরতা ইউনিয়ন প্রবীণ কল্যাণ কর্মসূচির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মতিয়ার রহমান। তিনি বলেন, এ কেন্দ্রটি প্রবীণদের মিলনমেলা হিসেবে কাজ করবে এবং তাদের পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেমরতা ইউনিয়ন প্রবীণ কল্যাণ কর্মসূচির সভাপতি মো. দেলোয়ার হোসেন। বাগেরহাট এরিয়ার এরিয়া ম্যানেজার মো. ইনছান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এ সময় রিক-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বেমরতা ইউনিয়ন প্রবীণ কল্যাণ কর্মসূচির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কেন্দ্রটির সফল কার্যক্রম কামনা করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন এই প্রবীণ সামাজিক কেন্দ্রটি এলাকার প্রবীণদের সামাজিক, মানসিক ও সাংগঠনিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
সব মন্তব্য
No Comments