সিলেট অফিস: শুক্রবার (২৯ মে) রাত ৮টায় লাইনচ্যুত বগি উদ্ধারের মাধ্যমে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু হয়। লাইনচ্যুত বগিটি হাইড্রোলিক টুলব্যান ব্যবহার করে লাইনে তোলা হয় বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এর আগে শুক্রবার দুপুরের দিকে সিলেট থেকে আখাউড়াগামী একটি খালি তেলবাহী ট্রেনের কনটেইনারের লাইনচ্যুতি ঘটে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। ঘটনার পরপরই রিলিফ ট্রেন লাউয়াছড়া ও শ্রীমঙ্গল হয়ে উদ্ধার কাজে পাঠানো হয়।
রেলযোগাযোগ বন্ধ থাকায় সিলেট-ঢাকা রুটের আন্তঃনগর পারাবত, জয়ন্তিকা, উপবন, কালনী এক্সপ্রেস এবং মেইল এক্সপ্রেস সুরমা মেইলসহ সব ট্রেনের শিডিউলে বিপর্যয় ঘটে। যাত্রীদের দুর্ভোগে পড়তে হয় এবং স্টেশনগুলোতে অপেক্ষমাণ যাত্রীদের ভিড় বাড়ে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments