ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনা -৩ চাটমোহর,ভাংগুড়া , ফরিদপুর উপজেলার সাংবাদিকদের সাথে ৫ ই ফেব্রুয়ারি ২৬ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় নিজ বাসভবনে বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, পাবনা -৩ নির্বাচনে প্রচার প্রচারণা সুন্দর হচ্ছে এখানে কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। সুন্দর নির্বাচনের জন্য বিএনপি ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছে তাই সুষ্ঠু নির্বাচন তাদের চাওয়া । অন্য দলের প্রার্থীদের আহবান জানান তারা ও যেন নির্বাচনে আচরণবিধি লংঘন না করে। সাংবাদিকদের বলেন,নির্বাচিত হলে পাবনা -৩ এলাকায় রাস্তা ঘাট সহ কৃষকদের উন্নয়ন এ কাজ করবেন । এই এলাকায় স্কুল ও কলেজ ছাড়া কর্মসংস্থান এর কোন ব্যবস্থা নেই তাই তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নির্বাচিত হলে সাংবাদিকদের সমস্যা সমাধানের জন্য কাজ করবেন এবং বড়াল নদী রক্ষায় কাজ করবেন। সাংবাদিকদের মতবিনিময় সভায় চাটমোহর, ভাংগুড়া,ফরিদপুর উপজেলার বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
সব মন্তব্য
No Comments