ফরিদপুর অফিস: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ডুবির ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস এবং রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা।
এর আগে গত ২৫ মার্চ একই স্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন বলে জানা গেছে।
ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হলে তাৎক্ষণিকভাবে ১১ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়। পরে টানা অভিযানে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তবে এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে একাধিক পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে নদীর বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশি চালানো হলেও শেষ পর্যন্ত আর কাউকে খুঁজে পাওয়া যায়নি।
দীর্ঘ সময় ধরে চলা উদ্ধার কার্যক্রম শেষে সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে প্রশাসন আনুষ্ঠানিকভাবে অভিযান সমাপ্ত ঘোষণা করেছে। তবে প্রয়োজন হলে পুনরায় অনুসন্ধান চালানো হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
সব মন্তব্য
No Comments