পিরোজপুর অফিস:: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আসন্ন গুয়ারেখা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতা জাহিদুর রহমান মিঠু। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় স্থানীয়দের কাছে একজন পরিচিত মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন। জাহিদুর রহমান মিঠু বর্তমানে নেছারাবাদ উপজেলা বিএনপির একজন সক্রিয় নেতা এবং গুয়ারেখা ইউনিয়ন বিএনপির ১ নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে জড়িত। তিনি গুয়ারেখা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রাজনীতির পাশাপাশি তিনি একজন ঠিকাদার হিসেবেও এলাকায় পরিচিত। স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি সম্পৃক্ত রয়েছেন। এর আগে তিনি একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তবে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ২০২৩ সালে চাকরি হারাতে হয় বলে তিনি দাবি করেন। এ সময় তার বিরুদ্ধে কয়েকটি মামলাও দায়ের করা হয় এবং তিনি হামলার শিকার হয়েছেন বলেও জানা যায়। রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া জাহিদুর রহমান মিঠুর পিতা মরহুম মাস্টার হাবিবুর রহমান গুয়ারেখা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি বৃহত্তর ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। স্থানীয় রাজনীতিতে তাদের পরিবারের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। জাহিদুর রহমান মিঠু জানান, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি গুয়ারেখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন তিনি। তিনি আরও জানান, ভরতকাঠী-গুয়ারেখা এলাকায় ধর্মীয় অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তদবির করে ১১টি মসজিদ, ৪টি ঈদগাহ ও একটি মন্দিরের জন্য বরাদ্দ আনা হয়েছে। এসব প্রকল্পের কাজ বর্তমানে চলমান রয়েছে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
সব মন্তব্য
No Comments