দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার চরে রাজু (১৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর মন্ডলপাড়া ঘাটের নীচে পদ্মার চরে তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত রাজু একই ইউনিয়নের বৈরাগীরচর ভাঙ্গাপাড়া গ্রামের ইব্রাহিম প্রামানিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার গভীর রাতে বৈরাগীরচর মন্ডলপাড়া ঘাটের নীচে পদ্মার চরে রাজুকে গুলি করে সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ অবস্থায় রাজু চরের মাঠে পড়ে থাকার খবর পেয়ে পরিবার ও স্বজনরা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। পদ্মার চরে অবৈধভাবে বালি উত্তোলন করা হলে সে বালির চাঁদা আদায় করার অভিযোগ রয়েছে রাজুর বিরুদ্ধে। অথবা রাতে আধাঁরে পদ্মার চর দিয়ে মাদক পাচার সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে তাকে গুলি করে হত্যা করা হয়ে থাকতে পারে এমন ধারনা পুলিশের।
যুবক হত্যার ঘটনায় দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, পদ্মার চরে রাজু নামে এক যুবককে গুলি করা হয়েছে। মাদক সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে কিনা তা ÿতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
সব মন্তব্য
No Comments