রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় জাল সার্টিফিকেটে চাকরি নেওয়ার অভিযোগে বেতন-ভাতা বন্ধ থাকা এক শিক্ষকের বিরুদ্ধে গোপনে হাজিরা খাতায় স্বাক্ষর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের সহকারী শিক্ষক নাছরীন আক্তারের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। গত ১৬ জুন বিদ্যালয়ের অফিস সহকারী কিশোর কুমার বড়াল বাদী হয়ে বানারীপাড়া থানায় জিডি করেন।
জিডিতে উল্লেখ করা হয়, গত ৩ মে উপজেলা নির্বাহী অফিসার বায়েজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নাছরীন আক্তারের জাল সার্টিফিকেটে চাকরি নেওয়ার বিষয়টি তদন্তে প্রমাণিত হয়। এরপর মন্ত্রণালয়ের নির্দেশে তার বেতন-ভাতা বন্ধ করা হয়।
অভিযোগ অনুযায়ী, ৪ মে থেকে ১৪ জুন পর্যন্ত তিনি হাজিরা খাতায় স্বাক্ষর করেননি। ১৪ জুন প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন ঢাকায় গেলে, ১৫ জুন বিদ্যালয়ে এসে নাছরীন আক্তার ৪ মে থেকে ১৫ জুন পর্যন্ত একসঙ্গে স্বাক্ষর করেন। ১৬ জুন প্রধান শিক্ষক ফিরে এসে হাজিরা খাতায় লাল কালির দাগ দেন। তিনি দাপ্তরিক কাজে বরিশালে গেলে ১৬ ও ১৭ জুন নাছরীন আক্তার সেই লাল দাগের মধ্যেই স্বাক্ষর করেন বলে অভিযোগ।
প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন বলেন, ইউএনও মহোদয়ের নির্দেশে বেতন-ভাতা বন্ধ করে তাকে বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়েছিল। তারপরও তিনি গোপনে স্বাক্ষর করায় জিডি করা হয়েছে।
অভিযুক্ত শিক্ষক নাছরীন আক্তার বলেন, আমার সার্টিফিকেট জাল নয়। বেতন-ভাতা বন্ধ করার এখতিয়ার শুধু মন্ত্রণালয়ের। আমি প্রতিদিন বিদ্যালয়ে গিয়ে হাজিরা দিই। প্রধান শিক্ষক উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করছেন। এধরনের কম্পিউটার সার্টিফিকেট দিয়ে বিভিন্ন স্কুলে অনেকেই চাকরি করছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমান জানান, তদন্তে সার্টিফিকেট জালিয়াতি প্রমাণিত হওয়ায় মন্ত্রণালয়ের নির্দেশে তার বেতন-ভাতা বন্ধ করা হয়েছে। অনেক আগেই তার বেতন-ভাতা বন্ধ হওয়ার কথা ছিল। বিষয়টি জেনে তখন বিদ্যালয়ের সভাপতি হিসেবে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছি। এখন মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে ...
রাজশাহী অফিস : রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সরনজাই উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।সরনজাই ইউনিয়নের চেয়ার ...
আহাছানুল মতিন নান্নু: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ০৬ নম্বর রণগাঁও ইউনিয়নের রণগাঁও প্রেসিডেন্ট পাড়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় যুবকদের উদ্যোগে দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে একটি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন থেকে রক্ষার দাবিতে আজ বুধবার দুপুরে নদীতীরে মানববন্ধ ...
সব মন্তব্য
No Comments