উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় অবৈধভাবে জাটকা ইলিশ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ২০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত মাছ স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য অধিদপ্তর ও উজিরপুর মডেল থানা পুলিশের যৌথ উদ্যোগে রাতভর পরিচালিত অভিযানে উপজেলার সন্ধ্যা নদীতে সরকার নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে জাটকা শিকার করার সময় এ মাছ জব্দ করা হয়।
রবিবার (দুপুর ১২টা) উজিরপুর মডেল থানা প্রাঙ্গণে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার এবং উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম জব্দকৃত জাটকা মাছ উপজেলার পূর্ব ধামসার এতিমখানা ও পৌরসভার মেজর এম এ জলিল এতিমখানায় বিতরণ করেন।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, জাটকা নিধন বন্ধ করতে হলে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান।
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
সব মন্তব্য
No Comments