প্রতাপ হোড়,সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় অস্ত্রসহ সন্ত্রাসী সুকুমার দাস কে গ্রেফতার করেছে র্যাব-৬। গ্রেফতারকৃত সন্ত্রাসী পাটকেলঘাটার এলাকার বাসিন্দা।
গোপন সংবাদের ১২ নভেম্বর রাতে পাটকেলঘাটা থানার খলিষখালী এলাকায় থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১টি ওয়ান শুটার গান, ৪ রাউন্ড গুলি ও ১টি মোবাইল উদ্ধার করা হয়।
১৩ নভেম্বর বেলা সাড়ে ১১টায় র্যাব-৬ সাতক্ষীরার পাঠানো বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।
র্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার মেজর দয়াল জানান, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সাতক্ষীরার পাটকেলঘাটা থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদেশ্যে অবস্থান করছে। এমন খবরে র্যাব সদস্যরা পাটকেলঘাটা থানাধীন খলিশখালী এলাকায় আভিযান পরিচালনা করে অস্ত্রসহ সুকুমার দাস(৬৫) কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে অস্ত্র গুলি এবং মোবাইল উদ্ধার করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে পাটকেলঘাট থানায় করে আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments