সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহ উপজেলায় বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাওসার আলম (২৬) নামে এক লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১২ জুলাই) দুপুরের দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আদবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাওসার আলী নেত্রকোনা জেলার পুর্বধলা থানার পাইলহাটি এলাকার আবুল হাদিসের ছেলে। তিনি মেলান্দহ পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, দুপুরে আদবাড়িয়া এলাকায় বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় অসাবধানতাবশতঃ বিদ্যুৎস্পৃষ্ট হন কাওসার। সঙ্গে সঙ্গে তিনি বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে পড়েন। তাৎক্ষণিকভাবে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে এক বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেলান্দহ পল্লী বিদুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মমিনুর রহমান বিশ্বাস বলেন, একটা মিটার অপসারন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এতে আমরা মর্মাহত। এ বিষয়ে নিয়মানুযায়ী কতৃপক্ষের সাথে কথা বলে তার পরিবারকে ক্ষতিপূরন দেওয়া হবে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় একজন লাইনম্যান মারা গেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments