নজরুল ইসলাম, তালাঃ সাতক্ষীরা তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৭ নভেম্বর) সকালে শিল্পকলা একাডেমী মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস’র সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাডেমিক পরিদর্শক প্রভাষ কুমারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান।
বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) মুর্শিদা পারভীন পাঁপড়ি, তালা থানা অফিসার ইনচার্জ চৌধুরী রেজাউল করিম, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু প্রমুখ।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, মৎস্য কর্মকর্তা সিগ্ধ্যা খাঁ বাবলী, সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমীন, সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, সাস’র নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, উন্নয়ন প্রচেষ্টা’র সমন্বয়কারী মুজিবর রহমান এসময় উপস্থিত ছিলেন।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালী তালা উপশরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments