মোঃ মহশীন আলী, রংপুর অফিস। বুধবার ( ২৮'মে ) " জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস"। প্রতি বছরের মতো এ বছরেও দিবসটি উপলক্ষে ঠাকুরগাঁও ওয়ার্ল্ড ভিশনের "রিয়াক্টস ইন প্রকল্প" এর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ বছর নিরাপদ মাতৃত্ব দিবসের প্রতিপাদ্য "মাতৃস্বাস্থ্যে সমতা, বাদ যাবে না কোন মা"। দিবসটি উপলক্ষে আজ বুধবার সকাল ১১ ঘটিকায় ওয়ার্ল্ড ভিশন রিয়েক্টস ইন প্রকল্পের আয়োজনে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ও ঢোলার হাট ইউনিয়নে "জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস-২০২৫" অনুষ্ঠিত হয়। উক্ত দিবসটি পালনে অংশগ্রহণ করেন শারালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ বটিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। এ ছাড়াও অংশগ্রহণ করেন কিশোর- কিশোরী, নারী-পুরুষ, স্বাস্থ্যকর্মীগণ। উক্ত দিবসটির সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও রিএক্টস ইন প্রকল্পের কর্মকর্তা সৈয়দ আহম্মেদ।
দিবসটির প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ঠাকুরগাঁও ওয়ার্ল্ড ভিশন রিঅ্যাক্টস ইন প্রকল্পের কর্মকর্তা মারুফা খাতুন তিনি তার বক্তব্যে বলেন, নিরাপদ মাতৃত্ব দিবস বলতে নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যু হার হ্রাস ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করা হলো মাতৃত্ব দিবস পালনের উদ্দেশ্য। একজন নারীর গর্ভধারণের পর থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত সবাই অধিকার রাখেন। শুধু মা নন, মাতৃগর্ভে বেড়ে ওঠা শিশুরও যত্ন প্রয়োজন। যাকে বলা হয় গর্ভকালীন সেবা। এই গর্ভকালীন যত্নের লক্ষ্য হলো মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং গর্ভজনিত কোন জটিলতা দেখা দিলে তা প্রতিরোধ বা চিকিৎসা করা। এক কথায়- মায়ের স্বাস্থ্যে'র কোন অবনতি না করে দেশকে একটি সুস্থ শিশু উপহার দেওয়া। আর তারই লক্ষ্যে ঠাকুরগাঁও ওয়ার্ল্ড ভিশন রিএক্টস ইন প্রকল্প বিভিন্ন জায়গায় মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments