স্টাফ রিপোর্টার: দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সার্বিক নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। এ সংক্রান্ত এক নির্দেশনায় রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সব ইউনিটকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া এক উগ্রবাদী সংগঠনের সদস্যের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক দুই সদস্যের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এ তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থাগুলো সম্ভাব্য নাশকতার ঝুঁকি বিবেচনায় নিয়ে আগাম সতর্কতা জোরদার করেছে।
গোয়েন্দা তথ্যে ইঙ্গিত রয়েছে, একটি চক্র দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা—সরকারি ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয় এবং জনসমাগমপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে। এছাড়া অস্ত্রাগার লক্ষ্য করেও হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বিবেচিত হওয়ায় তাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে নজরদারি বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজনদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার, টহল বৃদ্ধি এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments