উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং ও চামড়া ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা ও চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে ১৮ হাজার কেজি লবণ বিতরন করা হয়েছে। ৪ জুন বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দেশের অন্যতম জাতীয় সম্পদ চামড়া শিল্পকে সমৃদ্ধ করার উদ্দেশ্যে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে বক্তব্য রাখেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, উজিরপুর পৌর বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম খান, উজিরপুর জামায়েত ইসলামীর সাবেক আমীর ও জেলা জামায়েত নেতা মোঃ কাওছার হোসাইন, সিনিয়র সাংবাদিক আঃ রহিম সরদার, দৈনিক মানব কন্ঠ ও বৈশাখী টেলিভিশনের সংবাদদাতা মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল কাসেম সেন্টু, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার হোসেন, সদস্য সোহেল সরদার সহ মাদ্রাসা, ইয়াতিম খানা, লিল্লা বোর্ডিং ও চামড়া শিল্পের সাথে জড়িত ব্যবসায়িক প্রতিনিধিবৃন্দ। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা চামড়া শিল্পকে দেশের অন্যতম রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান প্রথম সারিতে নিয়ে আসার উদ্দেশ্যে চামড়া সংরক্ষণের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। সবার শেষে তিনি উপজেলার বিভিন্ন মাদ্রাসা ইয়াতিমখান ও লিল্লা বোর্ডিং এর প্রতিনিধিদেরকে বিনামূল্যে লবণ প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৮ হাজার কেজি লবণ বিতরণ করা হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments