সিংড়া (নাটোর) প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক সম্রাট হোসেন মামুন মোটরসাইকেল শোভাযাত্রা, গণসংযোগ ও পথসভা করেছেন।
রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় তিনি উপজেলার বিভিন্ন এলাকায় এ কর্মস‚চি পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব সংহতির সহ-সভাপতি শরিফুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক রুহুল সরদার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হানিফ আলী, সদস্য কল্লোল আলী। এছাড়াও উপস্থিত ছিলেন শান্ত, মিঠন, আতিক প্রমুখ।
মামুন তার নির্বাচনী বক্তব্যে বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় থাকা অবস্থায় পার্টির চেয়ারম্যান ও দেশের প্রেসিডেন্ট পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ সারাদেশে ব্যাপক উন্নয়ন করেছে। যা অন্য কোনো সরকার করেনি। তারই ধারাবাহিকতায় সিংড়া উপজেলাতেও ব্যাপক উন্নয়ন তিনি। জিএম কাদেরের হাতকে শক্তিশালী ও সিংড়া উপজেলায় উন্নয়ন করতে আমি লাঙ্গল প্রতীকের মনোনয়ন প্রত্যাশী।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সব মন্তব্য
No Comments