স্টাফ রিপোর্টার: সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জ্বালানী তেলের কৃত্রিম সংকটকে পুঁজি করে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু চক্র। ফলে কিছু অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে অধিক মুনাফা লাভের আশায় জ্বালানী তেলের কৃত্রিম সংকট তৈরী করে আসছে। ফিলিং স্টেশন বা পাম্পগুলোতে সরবরাহ নেই বলে ভোক্তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং খোলা বাজারে কিছু অসাধু ব্যবসায়ীরা অধিক মূল্যে জ্বালানী তেল বিক্রয় করে আসছে। এরই ধারাবাহিকতায়, আজ ০২ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও এলাকায় মেসার্স ভাই ভাই অয়েল সার্ভিস ও মেসার্স শাহীন ট্রেডার্স নামের ০২টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে র্যাব-২ এর ভ্রাম্যমান আদালত। অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠান দুইটি হতে ১৫৮ লিটার অকটেন এবং ১৩৮ লিটার ডিজেলসহ মোট ২৯৬ লিটার জ্বালানী তেল মজুত অবস্থায় জব্দ করে। পরবর্তীতে র্যাবের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ আবু হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে প্রতিষ্ঠান দুইটির মালিকদেরকে সর্বমোট ২০০০/- (দুই হাজার) টাকা অর্থদন্ড প্রদান ও মৌখিকভাবে সতর্ককতামূলক নির্দেশনা প্রদান করেন। জ্বালানী সংকট নিরসনে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
সব মন্তব্য
No Comments