মুহাম্মদ সাইফুল্লাহ: তারেক রহমান ঘোষিত ৩১ দফা ১৮ কোটি মানুষের দফা বলে মন্তব্য করেছেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মইন উদ্দিন বিপ্লব।১৩ ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার আশুলিয়ায় গুমাইল কলেজ মাঠ ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ইয়ারপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, তারেক রহমান জানতেন ৩১ দফা বাংলাদেশের মানুষের মুক্তি ও সাফল্যের দলিল। ঠিক আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন ১৯ দফা দিয়েছিলেন বাংলার মানুষের উন্নয়নকল্পে। তদ্রুপ তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাংলাদেশের মানুষের আগামীর উন্নয়নের পথে মুক্তির দফা। তিনি আরো বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মানুষকে নিয়ে ভাবেন। আর ভাবেন বলেই এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, তাদের ভাগ্য উন্নয়নের জন্য ঘোষণা করেছেন ৩১ দফা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার আশুলিয়ার সাবেক সাংসদ ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মইনুদ্দিন বিপ্লব। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল গফুর।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
সব মন্তব্য
No Comments