স্টাফ রিপোটর: ২৬ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির বটতলার বাউলকুঞ্জে অনুষ্ঠিত হয়েছে সাধুমেলার ৫৬তম আসর। সাধুমেলার পরিবেশনায় অংশ নেন দেশের প্রত্যন্ত অঞ্চলের বাউল সাধক ও বিশিষ্ট শিল্পীরা। প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত সাধুমেলায় উপস্থিত ছিলেন বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো।
অনুষ্ঠানের শুরুতেই বাউল গান পরিবেশন করেন আয়নাল হক বাউল। তিনি পরিবেশন করেন লালনের বাণী “রাখো মারো”। এরপর পরিবেশিত হয় দলীয় গান। বাউল গান পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী রিতা খাতুন, মো: সাইফুল ইসলাম, মো: মিরাজ সিকদার, প্রিয় বিশ্বাস এবং শ্রী কৃষ্ণ গোপাল।
বাউল গান পরিবেশনার মাঝে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেনে একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।
শুরুতেই বাউল গান পরিবেশন করেন জেলার বিশিষ্ঠ শিল্পীবৃন্দ আব্দুল আউয়াল, চন্দনা মজুমদার, মজিদ বাউল, সমির হোসেন, জহুরা ফকিরানী এবং মো: শিবলী।
এছাড়াও বাউল গান পরিবেশন করেন আব্দুল মান্নান তালুকদার, নাবিয়া বিনতে নাছির মিতুল, মো: আয়নাল হক, ফারজানা আফরিন ইভা, মো: ফারুক হোসেন, বিদ্যুৎ শীল এবং শিরিন সুলতানা।
সবশেষে পরিবেশিত হয় দলীয় সংগীত । দলীয় সংগীত পরিবেশন করেন লাভলী সেখ, মো: মুক্তার হোসেন, আফসানা হক ইমু, মোছা: লিনা খাতুন, মোহাম্মদ সেলিম মিয়া, মো:জাহিদুল ইসলাম, কুতুব উদ্দিন, উপমা আক্তার বৃষ্টি, রুমা আক্তার, মো: বাবুল হোসেন, মো:ফারুক মিয়া, মো শাহীন হোসেন, শাহ নেওয়াজ সজীব, রেজাউল করিম রেজা, আখি বেগম, মমতাজ বেগম, মো:মিজান, মিনারা হক, মো:আবু বক্কর সিদ্দিক, মো:নুরুল ইসলাম শেখ, মো:শাহেদ আলী, মো; জাকারিয়া শেখ, রুমানা ইয়াসমিন, মোতালেব, অনন্যা চৌধুরী, সোলেমান শেখ, মেরিনা আক্তার, রাবেয়া আক্তার, মাধবী রায় এবং সামছুল আলম টিটু প্রমুখ।
মহাত্মা লালন সাঁইজি
"আঁধার ঘরে সর্প ধরা
আছে সাপ নাই প্রত্যয় করা"- লালন সাঁই।
লালন ফকির ও তাঁর সম্প্রদায় সৈবব বস্তুবাদি বস্তুর সাধক। বস্তুর বাইরে তারা অদেখা ধিয়ানকে তেমন গ্রাহ্য করেন না। কিন্তু বাউলেরা আঁধারের পথযাত্রি নয়। তারা আলোর পথে চলে সত্যের সন্ধানে সারা জীবন সাধনায় কাটিয়ে দেন তাদের মনের মানুষের সাথে মিলনের আকুতি নিয়ে। সকল ধর্ম, দর্শন, এবং বিজ্ঞানের মুল সার হলো সত্যানুসন্ধান। সত্যকে ধারণ করে সকল অসত্য বা রিপুকে জয় করে সত্য বা নিজেকে চেনার সাধনাই হলো বাউল সাধনার মুল। সে কারণেই বাউল দর্শনে কোন দ্বন্দ নেই, নেই কোন কলহ।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments