ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী শাসনামলে সাজানো ক্রসফায়ার, তথাকথিত জঙ্গি নাটক, বিরোধী মতের দমন-পীড়ন এবং শিক্ষার্থীদের হয়রানির মূল হোতা সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহববুর রহমানের বহিষ্কার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
রোববার (২৪ আগস্ট) বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এসে বিক্ষোভ সমাবেশে পরিণত হয়।
বিক্ষোভ সমাবেশে ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফি সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মিছিলে শিক্ষার্থীরা নারায়ে তাকবির, আল্লাহু আকবার; ইসলামী ছাত্রশিবির, জিন্দাবাদ জিন্দাবাদ; আওয়ামীলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না; মাহবুবের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না; মাহবুব জঙ্গি, হাসিনার সঙ্গি; প্রক্টর মাহবুবের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও; মাহবুবের বহিষ্কার, করতে হবে করতে হবে ইত্যাদি স্লোগান দেন।
শাখা ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান বলেন, গত শাসনামলে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন সহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী নির্যাতিত হয়েছে। তৎকালীন প্রক্টর মাহবুব শিক্ষার্থীদের গুমের হুমকি দিয়েছে। নিজের স্বার্থে হেন কোন কাজ নাই যা তারা করতে পারে না। প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, যদি সামর্থ্য থাকে, তাহলে এদের বিরুদ্ধে পদক্ষেপ নিন, নইলে আপনারা চলে যান। সন্ত্রাসী মাহবুবের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী অনিরাপদ।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ইকসু চালু করুন। শিক্ষার্থীদের দাবি ইকসু আন্দোলন করলে দিবেন নাকি ঠান্ডা মাথায় দিবেন সেই সিদ্ধান্ত আপনাদের। আমার ভাই সাজিদ আব্দুল্লাহ হত্যার তদন্তের কাজ দ্রুত করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করুন, ক্যাম্পাস ডিজিটালাইজড করুন, সব প্রক্রিয়া অনলাইনে লরার ব্যবস্থা করুন, শতভাগ আবাসিকতা নিশ্চিত করে মেধার ভিত্তিতে সিট নিশ্চিত করুন। প্রক্টর মাহবুবকে অতিদ্রুত বহিষ্কার করুন, চেয়ারের জন্য শিক্ষার্থীদের নিপিড়ীন করবে এমন শিক্ষকদের খুজে বের করুন নইলে আমরাই এদের খুঁজে বের করবো।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments