রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল নগরীতে পুলিশী অভিযানের সময় পালাাতে গিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেনন (৪২) মারা গেছেন। রোববার বেলা সোয়া ৩টার দিকে নগরের পশ্চিম কাউনিয়ায় খান বাড়িতে এ ঘটনা হয়। আরও হয়রাণির ভয়ে স্বজনরা ময়না তদন্ত ছাড়াই মরদেহ হাসপাতাল থেকে নিয়ে গেছেন।
জানা গেছে, মেনন নগরীর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার পিতা মরহুম প্রকৌশলী হেমায়েত উদ্দিন বাদশা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন।
স্বজনরা জানিয়েছেন, মেননকে গ্রেপ্তার করতে রোববার বেলা ৩টার দিকে খান বাড়িতে কাউনিয়া থানার ৯-১০জন পুলিশ যান। তখন মেনন বাসাতে ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি বাসার পেছনের দেয়াল টপকে পালাবার চেষ্টা করেন। দেয়াল টপকে অপরপ্রান্তে একটি ড্রেনের স্লাবের ওপর পড়ার পর অসুস্থ হয়ে যান। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
মেননের মৃত্যুর বিষয়ে স্বজনরা প্রকাশ্যে কোন কথা বলতে রাজী হননি। পরিচয় প্রকাশ না করার শর্তে তার এক নিকটাত্মীয় জানান, মৃত্যুর কারনের বিষয়ে তারাও নিশ্চিত নন। দেয়াল থেকে লাফ দেয়ার পর মাথায় আঘাত লাগতে পারে অথবা তিনি তখন হৃদরোগে আক্রান্ত হয়েছেন। বিষযটি নিয়ে আইনী লড়াইয়ে গেলে পুলিশী হয়রাণি আরও বাড়বে- এ আশঙ্কায় স্বজনরা মরদেহ ময়না তদন্ত করতে দেননি।
জানা গেছে, গত শুক্রবার রাতে খান বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে মেননের স্বজন ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিক খান ও ফয়েজ খানকে গ্রেপ্তার করেছে। রাতে তিনি বাসায় না থাকায় গ্রেপ্তার এড়াতে পেরেছিলেন। তার দুই সন্তানের মধ্যে বড় ছেলে সায়েল এসএসসি পরীক্ষার্থী ও ছোট ছেলে সায়াত ষষ্ঠ শ্রেণীর ছাত্র। তারা দুই ভাই ও দুই বোন। ভাই নেদারল্যান্ড ও বোন পর্তুগাল প্রবাসী। আরেক বোন ঢাকায় থাকেন।
মেননের মৃত্যু প্রসঙ্গে কাউনিয়া থানার ওসি সঞ্জীব কুমার নাথ জানান, মেনন কোতয়ালী থানার দুটি মামলার সন্দেহজনক আসামী। গ্রেপ্তারের জন্য রোববার বেলা ৩টার দিকে কাউনিয়া থানা পুলিশ খান বাড়িতে যায়। বাড়ির মহিলারা জানান তিনি বাড়িতে নেই। এতে আশ্বস্ত হয়ে পুলিশ বাড়ি থেকে ফেরত আসে। এরপরে তিনি পালতে গিয়ে ড্রেনের ওপর পড়ে মারা গিয়েছে বলে শুনেছেন।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে ...
রাজশাহী অফিস : রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সরনজাই উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।সরনজাই ইউনিয়নের চেয়ার ...
আহাছানুল মতিন নান্নু: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ০৬ নম্বর রণগাঁও ইউনিয়নের রণগাঁও প্রেসিডেন্ট পাড়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় যুবকদের উদ্যোগে দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে একটি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন থেকে রক্ষার দাবিতে আজ বুধবার দুপুরে নদীতীরে মানববন্ধ ...
সব মন্তব্য
No Comments