সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ স্মার্ট বাংলাদেশ বির্নিমাণ ও মাদক, সন্ত্রাস, দুর্নীতি, বেকারত্ব, জঙ্গিবাদ ও রাজাকারমুক্ত উপজেলা গড়তে জামালপুরের সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধা-জনতার মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
১৫ অক্টোবর রবিবার বিকেলে সরিষাবাড়ী রেলস্টেশন প্রাঙ্গণে এমপি মুরাদ হাসানের নেতৃত্বে এই মহাসমাবেশের আয়োজন করে সরিষাবাড়ী আওয়ামী পরিবার।
এ উপলক্ষে দুপুর গড়াতেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে দলে দলে সমাবেশস্থলে আসেন আওয়ামীলীগের নেতাকর্মীসহ মুক্তিযোদ্ধা, নানা পেশাজীবী মানুষ।
সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এমপি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিশ্বের দরবারে এদেশের মর্যাদা বাড়িয়েছেন মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এ বাংলায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। জঙ্গি, জামায়াত, রাজাকার এদের জন্য এদেশ স্বাধীন হয়নি। জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকার মনোনয়ন দিবেন তার পক্ষেই কাজ করে যাব। তবে এই সরিষাবাড়ীতে নৌকার বিকল্প কোন কিছুই মেনে নেওয়া হবে না।
এতে বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, মো. মোফাজ্জল হোসেন, মো. লুৎফর রহমান লুলু, মো. তাইফুল ইসলাম বাবুল, মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজমত আলী মাষ্টার, জেলা পরিষদের সদস্য ও সাবেক ভিপি খোরশেদ আলম, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম রনি প্রমুখ বক্তব্য রাখেন।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সাতক্ষীরাপ্রতিনিধি: সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেল ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে কমিটির অনুমোদন ছাড়াই কয়েক লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘট ...
সব মন্তব্য
No Comments